বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪

কথা



ফোন বাজল
তোর ফোন। মানে ... হয় কোন বিশাল খুশির ছোট্ট একটা টুকরো...
কিংবা কোন অঘটন!!!
তুলে ফেললাম চট করে... যেমনটা সবসময় হয়।
তুলব ফোন...
দিগ্বজ মহিলার মত হুঁ... হুঁ... শব্দে শুনব।
তারপর রেখে দেব। কোনদিন দু-চারতি কথায় তোর মন ভাল  হবে। আর কোন কোন দিন, যেমনটি আজকে হল... তেমনটাই কোন কথা থাকবে না আমার!!!
জীবনে ঘটনা বেড়ে চলেছে রোজ
তবু

কথা ফুরিয়ে চলেছে আমার! 

রবিবার, ৫ জানুয়ারি, ২০১৪

আলাদাদিন!



উষ্ণ গরম জলে আলতো হাতে ধুয়ে ফেললাম তোর ছোঁয়া
ভেজা গামছায় তোর না-থাকা অস্তিত্বকে দেখলাম খানিক
তারপর শীতের রোদে মেলে দিলাম তাকে তোর না-থাকা প্রেমের বাষ্প হবে ভেবে!

গামছা শুকোলে রাখব যথাস্থানে, লাগব দিনের কাজে
রাতে ফোন আসবে না তোর না-থাকা প্রয়োজনের।

বর্তমানের ব্যস্ত দিনের শেষে হয়ত মনে পড়বে তোকে যেমন আজ পড়ল হঠাৎ!
তখন খানিক কবিতা পড়ব আর উল্টোপাল্টা লিখব।
তারপর খানিক আমার ভাললাগা কাজ আর অকাজ শেষে ঘুম।

কাল হয়ত অন্যরকম হবে ... কালটি যেমন অন্যরকম ছিল।


নীল

ছোটবেলায় যখন সাদা কাগজের ওপর আকাশের গায়ে রঙ দিতাম, সব সময় সেই রং নীল-ই হত! মাথার ওপর আকাশ, তাকে বেশির ভাগ নীল দেখতে পেতাম বলে হয়ত। তারপ...