মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
পরিবর্তন
এক দশকের বেশী সময় ফারাক
বদলে দেয় অনেক কিছুই।
যে কবিতা গায়ে দিত কাঁটা
তারা আজ দুঃস্বপ্ন সব!!!
শরীর জড়িয়ে প্রেম রয়ে গেছে আজও
সঙ্গে আছে বমি-বমি ভাব।
সোমবার, ২৮ মে, ২০১৮
ভ – য়ে ভালবেসে ভ – য়ে ভিটে!
মাটি কামড়ে পড়ে আছে প্রাণ
যে মাটিতে রেখেছিল আত্মা
সেখানেই লেপ্টে গেছে জান্।
সে মাটি ক্ষয়িষ্ণু নিরন্তর
ঝড় হাওয়া না অচেনা দূষণ
খুঁজে পাওয়া হয়নি সে উত্তর।
কিছু পাখি বদলেছে ঠিকানা
আর কিছু হেঁটে চলে
যাবে কোথা জানেনা।
এ প্রাণের গল্পটা সেখানেই
বোকাসোকা ভালোবাসা পাজামার
ব্যথা জেনে থাকা হবে জড়িয়েই।
মাটি কামড়ে পড়ে থাকা প্রাণ
খোলা চোখে দেখে কাছে মৃত্যু
যেন মৃত্যুতে প্রাণ পাবে জান্।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
নীল
ছোটবেলায় যখন সাদা কাগজের ওপর আকাশের গায়ে রঙ দিতাম, সব সময় সেই রং নীল-ই হত! মাথার ওপর আকাশ, তাকে বেশির ভাগ নীল দেখতে পেতাম বলে হয়ত। তারপ...
-
Do I mean something to you? He asks. The words echo and knocks on the doors that I kept in the darkest...
-
চরিত্ররা ঘোরাফেরা করে জীবনের গা বেয়ে । কেউ মন ছুঁয়ে যায় ... আর কেউ কেউ শরীর ! জীবন ব্যস্ত থাকে চরিত্রদের নিয়ে জট পাকাতে । যে মন...
