বুধবার, ২০ জুন, ২০১৮

সং এর সার

কি এক ম‍্যাজিক-এ খিলখিলে রোদ চাপা পড়ে ভেজা মেঘে।
একমুঠো মেঘে ড‍্যাম্প ধরে যায় ধমনীর উত্তাপে।
আদরের গায়ে পরজীবীদের নয়াবস্তির ভিড়ে
কান্নাহাসিরা অনুভূতি গিলে অভ‍্যাসে গিয়ে মেশে।

শুক্রবার, ১ জুন, ২০১৮

অজস্র ছোটবেলা



হঠাত ছ্যাঁকার মত কুঁকড়ে যায় শরীর
তোমার ছোঁয়ায়।
সক্কলকে লুকিয়ে সাবধানবাণী ষোড়শী কাজের দিদির…
বল খেলতে খেলতে গিলেছি সে সব কথা।

রোজ রাতে ঘুম পালিয়েছে আধচেনা আঙুলের খেলায়, গরম হয়েছে কান।
আর সকাল ঢেকেছে বই –খাতা-টিভি খেলায়।


আঙুল হারিয়ে বেশ ক বছর বাদে এক হঠাত রাতে ঠিক ছ্যাঁকার মতন কুঁকড়ে গিয়েছে শরীর। 

নীল

ছোটবেলায় যখন সাদা কাগজের ওপর আকাশের গায়ে রঙ দিতাম, সব সময় সেই রং নীল-ই হত! মাথার ওপর আকাশ, তাকে বেশির ভাগ নীল দেখতে পেতাম বলে হয়ত। তারপ...