চরিত্ররা ঘোরাফেরা করে জীবনের গা বেয়ে ।
কেউ মন ছুঁয়ে যায় ... আর কেউ কেউ শরীর !
জীবন ব্যস্ত থাকে চরিত্রদের নিয়ে জট পাকাতে ।
যে মন চায়, তাকে মাপে শরীর দিয়ে ...
আর যে চায় শরীরের আঁচ, তার পেছনে লেলিয়ে দেয় মন
!!!
তাই এই জটিল-মনা জীবনের ওপর ভারী রাগ করে সেদিন
আমি নিজের পছন্দের –OH গ্রুপের বোতল খুলে ঢকঢক
গিলতে থাকি... আর স্নায়ুগ্রন্থির স্ক্রু – গুলো একটু ঢিলে হতেই ‘প্রাণ’ – ভরে জীবনকে
দিতে থাকি গাল ।
পাঁচতলার ব্যালকনি বেয়ে গড়িয়ে আসা সকালের রোদে যখন ঘুম ভাঙল...
ধোঁয়াভরা শহর আর চরিত্রের ভিড়ে গিজগিজে হয়ে ওঠা জীবনটাকে তখন ভারী সুন্দর লাগল
...!!!!!!!!!1111123...!