মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

জেল্লা

চাপ ধরা রক্ত, জল সাবান - এ ধোয়ার পরেও লেগে থাকে মাটি, সিমেন্ট বা লোহার শিকের গায়ে। 
এমন লক্ষ লিটার লাল গায়ে জড়িয়েই দাঁড়িয়ে থাকে তোমার আমার হাই-রাইজিং সংসার।
ছুটির আমেজে ক্লাবহাউসের টলটলে নীল জলে আয়েশে হাত পা ছড়িয়ে থাকতে থাকতে
আজ সকালেই আমি গায়ে মাখলাম আরও খানিক রক্ত। 
মইদুল-সুকুমার-গোপাল ও আরও অনেক এর রক্ত। 

চামড়ায় জেল্লা দেখছ না? 

সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭

ঘোর

সেকেন্ড থেকে চলা শুরু, তারপর রাস্তা পেরনো মিনিট আর ঘণ্টার। আরও খানিক পথ হাঁটা ... দিন... সাতদিন... চলতে থাকা...!  চলছি.... নাকি দেখছি... নাকি অনুভব করছি - গুলিয়ে যায় মাঝেমধ্যে! এক মুহূর্তের সাক্ষাত ... আর কয়েক মুহূর্ত কথা।

স্বপ্ন কিম্বা শান্তি নয়... জীবন কবির বোধ ও নয়... মাথার ভেতর হয়ত আমার কোন একটা ঘোর কাজ করে! 

অপেক্ষা

মারণ রোগের মত এসে
জাপটে ধর তীব্র রকম বেগে...
আমার বড্ড একা লাগে।

নীল

ছোটবেলায় যখন সাদা কাগজের ওপর আকাশের গায়ে রঙ দিতাম, সব সময় সেই রং নীল-ই হত! মাথার ওপর আকাশ, তাকে বেশির ভাগ নীল দেখতে পেতাম বলে হয়ত। তারপ...