শুক্রবার, ১৬ মার্চ, ২০১২

রাস্তায় নামতে গিয়ে...


যদি রাস্তায় নামতে বলিস নামতে পারি আমি
প্রশ্ন    ...    ‘তুই নামতে বলিস কেন?’
সেই প্রশ্নে প্রশ্ন করিস ‘আমায় শুধোস কেন?’
তখন আমার প্রশ্ন জাগে... ‘শুধোব না কেন?’...
এমন করেই চলতে থাকে হাজার-খানেক বছর
প্রশ্ন পিঠে প্রশ্ন চলে ... পাহাড় জমে ওঠে
পাহাড়-পারে তুই দাঁড়িয়ে ...
পাহাড়-পারে আমি...
রাস্তা গেছে কোনখানেতে জানিনা ‘তুই – আমি’ !!!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নীল

ছোটবেলায় যখন সাদা কাগজের ওপর আকাশের গায়ে রঙ দিতাম, সব সময় সেই রং নীল-ই হত! মাথার ওপর আকাশ, তাকে বেশির ভাগ নীল দেখতে পেতাম বলে হয়ত। তারপ...